গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, নাম উঠল শশী-কাজলের

    দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, নাম উঠল শশী-কাজলের

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ধোঁয়াশা রেখেই প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। প্রকাশিত হওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে ১২ লাখ ভোটারের নাম রয়েছে বলে খবর।

    দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২১ লাখ নাম আপলোড হয়েছে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ১০ লাখ ভোটারের নাম ছিল। প্রথম এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে ২২ লাখ ভোটারের নাম রয়েছে। এখনও পর্যন্ত ৩৭ লাখ নামের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ৪০ শতাংশ নাম বাদ গিয়েছিল। এবারও প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে বলে খবর। তবে কত নাম বাদ গিয়েছে তা নিয়ে কিছুই জানায় নি নির্বাচন কমিশন। যাদের নাম বাদ গিয়েছে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে। এদিকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে তৃণমূলের বিবেচনাধীন তালিকায় থাকা একাধিক প্রার্থীর। লিস্টে নাম রয়েছে শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজার। দ্বিতীয় তালিকায় নাম রয়েছে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের।

    নাম রয়েছে বীরভূম হাসনের আরেক তৃণমূল প্রার্থী কাজল শেখের। এর আগে তৃণমূলের ১১ বিবেচনাধীন প্রার্থীর বিষয়টির নিষ্পত্তি করতে হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছিল তৃণমূল।