গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পুকুরে মাটি বোঝাই গাড়ি, মৃত খালাসি   

    পুকুরে মাটি বোঝাই গাড়ি, মৃত খালাসি   

    0
    318
    A car loaded with soil in the pond dead sailors
    A car loaded with soil in the pond dead sailors
    মাটি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মৃত্যু খালাসির। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে।
    জানা গিয়েছে শুক্রবার নোদাখালির দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় একটি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় খালাসির। যদিও তৎক্ষণাৎ লাফ দিয়ে প্রাণে বাঁচেন গাড়ির চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে নোদাখালি থানার পুলিশ জেসিপি গাড়ি নিয়ে পৌঁছে গাড়ি সরিয়ে খালাসিকে উদ্ধার করে মুচিশা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ।