
আর জি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা, একটি প্রাতিষ্ঠানিক অপরাধ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট।
সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সিপিএম নেত্রী৷ সেখানে গিয়ে নির্যাতিতার বাবা-মায়ে’র সঙ্গে তিনি দেখা করেছেন। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন। তৃণমূল সরকার, তৃণমূলের লোকজন। একটা পরিকল্পনা করে এই খুন হয়েছে। এই ঘটনা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম। এই দাবি করেছেন বৃন্দা কারাট। ওই তরুণী একজন মেধাবি ছাত্রী ছিলেন।
তাঁর সঙ্গে যেটা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন। ন্যায়ের জন্য, বিচারের দাবিতে সকলে এক জোট আছে, জানিয়েছেন বৃন্দা কারাট।
ছবি সৌজন্যে : নিজস্ব









