
আর জি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ নিয়ে তাঁর এন্টালির বাড়ি থেকে বেরিয়ে ট্যাংরার ফ্ল্যাটে নিয়ে গিয়েছে সিবিআই।
রবিবার সকালে সঞ্জয় বশিষ্ঠর এন্টালির বাড়িতে পৌঁছে যায় সিবিআই অফিসাররা। এরপর কয়েক ঘণ্টা তল্লাশির পর দুপুরে সঞ্জয়কে নিয়ে বাড়ি থেকে বেরোন সিবিআই অফিসাররা। এরপরে ট্যাংরার একটি আবাসনে সঞ্জয়ের অন্য একটি ফ্ল্যাটে নিয়ে যান তদন্তকারী অফিসাররা। সেখানেও তল্লাশি চালায় সিবিআই অফিসাররা। আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আর জি করের দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়েছে। শনিবারই এই মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। আর রবিবার সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা। সিবিআইয়ের অন্য একটি দল কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছে যায়। তিনি ওই আর জি করের ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটের পদে রয়েছেন। এছাড়া আর জি কর মেডিক্যাল কলেজের কাউন্সিলেরও সদস্য দেবাশিস। সঞ্জয রায় ঘনিষ্ঠ দেবাশিস সোম কলেজের ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসিতেও রয়েছেন। সকাল থেকেই তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি দফায় দফায় জেরা করেছে সিবিআই।









