গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk গ্র্যাফিতিতে প্রতিবাদ ডাক্তারদের, লক্ষ্মীর ভাণ্ডার নয় স্লোগান বারাসতে

    গ্র্যাফিতিতে প্রতিবাদ ডাক্তারদের, লক্ষ্মীর ভাণ্ডার নয় স্লোগান বারাসতে

    0
    164
    PROTEST RALLY RG KAR BARASAT
    PROTEST RALLY RG KAR BARASAT

    সহপাঠীর খুনের বিচারের দাবিতে গ্রাফিতিতে প্রতিবাদ আর জি করের জুনিয়র চিকিৎসকদের। আর জি কর হাসপাতালে রাস্তায় গ্রাফিতিতে বিচারের দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

    এদিকে আর জি করকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নাগরিক সমাজ। মৌলালির বামলীলা ময়দান থেকে নিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছয় নাগরিক সমাজের সদস্যরা। এদিকে যাদবপুরেও আর জি করকাণ্ডের প্রতিবাদে মিছিল করেছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তনীরাও। আর জি করকাণ্ডের প্রতিবাদে সংহতি মিছিল করেছে মমতা শঙ্করের নাচের স্কুল উদয়ন সংঘ। বিবেকানন্দ পার্ক থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত কালো মাস্ক পরে মিছিল করেছে কলকাতা কর্পোরেট ক্রিকেট ফ্রেটারনিটির সদস্যরা। অন্যদিকে আর জি করের প্রতিবাদে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার চাই না স্লোগান উঠল বারাসতে। চিকিৎসক খুনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারাসতের ডাকবাংলো মোড়ে জমায়েত করেন প্রতিবাদী মানুষজন। এরপর মানববন্ধ করে আর জি কর কাণ্ডের প্রতিবাদে জানিয়েছেন। সেই জমায়েত থেকেই স্লোগান উঠছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী নয়, আর জি করের বিচার চাই। অন্যদিকে আর জি করের প্রতিবাদে রাস্তায় নেমেছেন আসানসোলে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। কন্যাধীতে মিছিল করেছে আইএসএফ কর্মীরাও।