এটা বিহার, উত্তরপ্রদেশ নয়, বাঙালি গলা টিপে ধরবে। সোমবার মহেশতলায় সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরের উদ্বোধনে গিয়ে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ৫ বছর বাঙালির গলা চেপে রাখা হয়েছে। সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। আগামী ৬ মাস বাঙালির সময়। প্রতিশোধ, প্রতিরোধ কিভাবে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে দেখিয়ে দেবে বাঙালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন বিজেপি ভেবেছিল ইডি, সিবিআই, ইসিকে দিয়ে ড্যাংড্যাং করে নির্বাচন জিতে যাবে।
গ্রাম থেকে শহর
News & Much More









