
রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে জল্পনার মধ্যেই বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দিলীপ ঘোষ। ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে মিষ্টিমুখও করেছেন শুভেন্দু অধিকারী।
বিধানসভায় আগমনকে বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দিলীপ ঘোষকে স্বাগত বিধানসভায় অভ্যর্থনা জানিয়েছেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। ঠিক একবছর আগে দিলীপ ঘোষ যখন বিধানসভায় গিয়েছিলেন, সেদিন বিধানসভার বিজেপি বিধায়কদের একজনও উপস্থিত ছিলেন না। দিলীপ ঘোষ আসার আগেই সব বিজেপি বিধায়করা বেরিয়ে গিয়েছিলেন। শুধুমাত্র মনোজ টিখা যিনি মুখ্যসচেতক ছিলেন এখন সাংসদ হয়েছেন। সেদিন কিছু সময় কাটিয়ে বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির অন্দরে চর্চা হয়েছিল। তবে এবার শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা দিলীপ ঘোষকে কার্যত বরণ করে নিয়েছেন।
দিলীপ ঘোষ জানিয়েছেন দলের বেশিরভাগ বিধায়ক প্রথমবার জিতে এসেছেন। তাঁদের দ্বিতীয়বার জেলার প্রস্তুতি নিতে বলেছেন।








