গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও

    ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও

    0
    164
    Heavy rain in South Bengal Kolkata will also get wet
    Heavy rain in South Bengal Kolkata will also get wet

    সোমবার রাতভর বৃষ্টির মঙ্গলবার সকাল থেকেও মুষলধারে বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। গত তিন-চার দিন এমনই আবহাওয়া বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

    এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চি‌ম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না। আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৫৫ কিলোমিটারেও বেশি। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণে দুর্যোগের পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে।