
প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এবার লালবাজারে ডেকে পাঠাল কলকাতা পুলিশ। এমনটাই খবর।
যদিও নোটিস পাননি বলে দাবি করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। আর জি করে নিহত চিকিৎসকের নাম-পরিচয় প্রকাশের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বিষয়টি নিযে লকেট চট্টোপাধ্যায় বলেছেন এই তৎপরতা পুলিশ অপরাধীদের ধরার ক্ষেত্রে দেখায় না। আগেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছিলেন যাঁরা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতাল চত্বরে মেয়েদের রাত দখল কর্মসূচির সময় হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কেও। তবে তিনি জানিয়েছিলেন আইনজীবীর পরামর্শ নিয়ে তিনি লালবাজারে হাজিরা দেবেন।









