গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk হামাসের সামরিক প্রধান দেইফ নিহত 

    হামাসের সামরিক প্রধান দেইফ নিহত 

    0
    215
    Hamas military chief Deif killed
    Hamas military chief Deif killed
    হামাস প্রধান ইসমাইল হানিয়ার পর এ বার মৃত্যু হয়েছে হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফের। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে আনুষ্ঠানিক ভাবে দেইফের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে।
    ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী লিখেছে, গত মাসেই গাজায় একটি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। দেইফ হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের প্রধান। মনে করা হয়, ৭ অক্টোবর ২০২৩-এ দেইফের নিখুঁত পরিকল্পনাতেই ইহুদিদের পবিত্র দিবস সিমহাত টোরা’র দিনে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি ছিল, ৭ অক্টোবরের হামলার ছক কষায় দেইফের সঙ্গী ছিলেন গাজায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। জড়িত ছিলেন আল কাসিম ব্রিগেডের আরও কয়েক জন।