গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, বিক্ষোভে লকেট

    হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, বিক্ষোভে লকেট

    0
    419
    Tension in front of strong room in Hooghly Locket in protest
    Tension in front of strong room in Hooghly Locket in protest
    হুগলিতে স্ট্রং রুমের সামনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে গো-ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়।
    জানা গিয়েছে, চুঁচুড়ার এইচআইটি কলেজে ৪ জুন হুগলি কেন্দ্রের ভোট গণনা হবে। সেখানেই করা হয়েছে স্ট্রং রুম। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই সোমবার রাতে উপস্থিত হন লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, স্ট্রং রুমের নিরাপত্তায় খামতি রয়েছে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসনকে জানাবেন। অন্যদিকে রাত দশটা নাগাদ গণনা কেন্দ্রের সামনে ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকরা। লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। গো ব্যাক স্লোগান দেন। পালটা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে বিজেপির কর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।