গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Hooghly আরামবাগের ঘটনায় গ্রেফতার ৩, হাসপাতালে অভিষেক

    আরামবাগের ঘটনায় গ্রেফতার ৩, হাসপাতালে অভিষেক

    0
    10
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগের উপর আক্রমণের ঘটনায় দু’রকম রিপোর্ট এসেছে কমিশনের কাছে। আরামবাগে নির্বাচনী প্রচারে গিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিতালি বাগকে হাসপাতালে দেখতে গিয়ে অভিযোগ করেন বিজেপির সশস্ত্র কর্মীরা স্থানীয় সাংসদের উপর আক্রমণ চালিয়েছে।

    সেইসময় তিনি বিজেপি কর্মী হিসেবে সিন্টু সাঁতরা, সনাতন সাঁতরা এবং রাজকুমার রায়-র কথা উল্লেখ করেন। এর কিছুক্ষণ পরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে। ওই ঘটনায় আরও পাঁচজনকে পলাতক দেখানো হয়েছে। এর মধ্যেই কমিশনের কাছে ঘটনার পরপরই জেলা প্রশাসনের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই হামলা হয়েছে স্থানীয় সাংসদ মিতালি বাগের উপর। এর কয়েক ঘন্টা পরেই মহকুমা শাসকের তরফে ভিসিও ফুটেজ পরীক্ষার পর জানানো হয়। স্থানীয় বিজেপি পার্টি অফিসেরসামনেই এই ঘটনা ঘটেছে।

    এবং ঘটনায় বিজেপি কর্মীদের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই সিন্টু সমেত তিনজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।