গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk লিলুয়াতে লাইনচ্যুত লোকাল, যাত্রী ভোগান্তি 

    লিলুয়াতে লাইনচ্যুত লোকাল, যাত্রী ভোগান্তি 

    0
    346
    Locals derailed in Lilua passengers suffer
    Locals derailed in Lilua passengers suffer
    সকাল বেলা ব্যস্ত সময়ে ফের লোকাল ট্রেন পরিষেবায় বিভ্রাট। লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
    এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ফলে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। এরপরই রেলের তরফে দ্রুত অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। তবে ধীর গতিতে চলছে ট্রেন। সামনে পর পর ট্রেন দাঁড়িয়ে থাকায় সমস্যা হচ্ছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু এরপরই ট্রেনটি লাইনচ্যুত হয়।