
ইউক্রেনের রাজধানী কিভে বন্দুকবাজের হামলায় ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আহত আরও কয়েক জন।
সংবাদসংস্থা জানিয়েছে, কিভের রাস্তায় আচমকাই এক আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। সেই গুলিতে বেশ কয়েক জন আহত হন। তাঁদের মধ্যে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাস্তায় গুলি চালানোর পর ওই আততায়ী স্থানীয় এক সুপার মার্কেটে ঢুকে পড়ে। সেখানে সকলকে বন্দি করে সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শুরু হয় আততায়ীর সঙ্গে গুলির লড়াই। পুলিশ ওই হামলাকারীকে নিকেশ করেছে।
তার কবলে থাকা চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ওই হত্যাকারীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেননি ইউক্রেন কর্তৃপক্ষ।








