
সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি হওয়ার দিনেই স্ত্রী-সন্তানের ডাকে প্রিজন ভ্যানে কান্নায় ভাঙলেন শেখ শাহজাহান। বসিরহাট আদালতে প্রিজন ভ্যানে বসে মেয়ের আব্বা ডাক এবং স্ত্রীর কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি সন্দেশখালির একসময়ের বাদশা।
চোখের জল মুছতে মুছতেই স্ত্রীকে জানিয়েছেন আল্লার ওপর ভরসা রাখতে। এদিকে শাহজাহানের আরেক ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করেছিল সিবিআই। রবিবার রাতে তাঁকে গ্রেফতার ইডিও। গ্রেফতার করা হয়েছে শাহজাহানের দুই শাগরেদ শিবুপ্রসাদ হাজরা এবং দিদারবক্স মোল্লাকেও। এরইমধ্যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ছবি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে। ইডির দাবি গ্রেফতারি এড়াতে দেশ ছাড়তে পারেন শেখ সিরাজ।









