গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk গরমে সৌদি আরবে মৃত্যু ৬০০ হজযাত্রীর

    গরমে সৌদি আরবে মৃত্যু ৬০০ হজযাত্রীর

    0
    176
    600 pilgrims died in Saudi Arabia this summer
    600 pilgrims died in Saudi Arabia this summer

    প্রবল গরম ও তাপপ্রবাহের জেরে সৌদি আরবে মৃত হজযাত্রীদের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০০।তালিকায় রয়েছেন ৬৮ জন ভারতীয় নাগরিক।

    সৌদি আরব সরকারের দেওয়া তালিকা বলছে, গরমজনিত অসুস্থতার কারণে মৃত হজযাত্রীদের অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক। এছাড়া পশ্চিম এশিয়ার দেশ জর্ডনেরও বহু নাগরিকের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে। মক্কার অদূরে আল-মুয়াইসেম এলাকার মর্গে মৃত হজযাত্রীদের দেহ রাখার ব্যবস্থা করেছে রিয়াধ প্রশাসন।গতবার হজযাত্রা চলাকালীন ২৪০ জনের মৃত্যু হয়েছিল। এবার ইতিমধ্যেই তার দ্বিগুণ হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইসলামি ক্যালেন্ডার মেনে শুক্রবার হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকারের হজ এবং উমরা মন্ত্রক। এখনও পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষ হজে এসেছেন। তাঁদের মধ্যে বিদেশ থেকে এসেছেন ১২ লাখ হজযাত্রী। এত ভিড় এবং গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। দ্রুত তাঁদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই হিট স্ট্রোকজনিত কারণেই মৃত্যু হচ্ছে বলে সূত্রের খবর।