
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেট পরীক্ষা পে চর্চা কখন করবেন।এমনই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি।এক্স পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা নিয়ে অনেক চর্চা করেছেন। কিন্তু তিনি নেট পরীক্ষা পে চর্চাটা কখন করছেন।ইউজিসি নেট বাতিল লক্ষ লক্ষ পড়ুয়ার আবেগকে ধাক্কা দিয়েছে।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করা হয়েছে। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডলে লিখেছেন, এনডিএ সরকারের আমলে প্রতিদিন পড়ুয়াদের জীবন এবং ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তবু লজ্জাজনক ভাবে সরকার কোনও দায় নিচ্ছে না।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যর্থতার দায় নিয়ে সরে যাওয়া উচিত।









