গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs রায়দিঘিতে ফের যুবককে খুন দুষ্কৃতীদের 

    রায়দিঘিতে ফের যুবককে খুন দুষ্কৃতীদের 

    0
    280
    যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই ফের রায়দিঘি এলাকায় এক ব্যক্তিকে পিছন থেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, নিহত বছর ৫৭-র শেখ বাহাদুর।
    জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বোলের বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বাহাদুর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা পিছন থেকে এক দুষ্কৃতী মাথার পিছনে এবং ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। ঘটনার পরই দুষ্কৃতী শাহাদত শেখকে দৌড়ে পালাতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বাহাদুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
    পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব