গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত 

    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত 

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স
    এখনও লাগাতার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত বাংলাদেশ। জানা গিয়েছে, সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে।
    প্রকাশ্য রাস্তায় স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।অভিযোগ,পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সেনাও। শুধু সুনামগঞ্জই নয়, দোয়ারা বাজার এলাকাতেও একাধিক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। একাধিক দোকানে ভাঙচুর ও ব্যাপক লুঠপাট চালানোর হয়েছে। অভিযোগ, মহিলারাও হামলা থেকে রক্ষা পাননি। পাশাপাশি দোয়ারা থানা ঘেরাও করেছে হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে সেনা নামানো হলেও আক্রমণ রুখতে ব্যর্থ তারা। নীলফামারি জেলাতেও সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, একাধিক বাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় খড়ের গাদায়। একাধিক জায়গায় লুঠপাটও চালায় হামলাকারীরা। ঠাকুরগাঁওয়ে হামলার ঘটনা সামনে এসেছে।
    অন্যদিকে, অগ্নিগর্ভ বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব হয়েছেন প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদ ব্র্যাড শেরম্যানও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংখ্যালঘুদের রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।