গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs ২৯-র আগে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ো, হুঁশিয়ারি মোদীর

    ২৯-র আগে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ো, হুঁশিয়ারি মোদীর

    0
    6
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ২৯ তারিখের আগে অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াগড় বনগাঁর সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন ২৯ এপ্রিলের আগে বাংলা, ভারত ছেড়ে না দিলে ৪ মের পর সব অনুপ্রবেশকারীকে খুঁজে বার করা হবে। তৃণমূলের কেউ বাঁচাতে পারবে না।

    তিনি আরও বলেছেন তৃণমূল যে মিথ্যপ্রচার করছে, তার থেকে সাবধান হতে হবে। এরা প্রকাশ্যে সিএএ-র বিরোধিতা করে। তারা দেশের মানুষের বাল কি করে চাইতে পারে। তৃণমূলকে ভোট দেওয়া মানে নিজের পূর্বপুরুষকে দুঃখ দেওয়া। বার্তা দিয়েছেন মতুয়া সমাজকেও। নরেন্দ্র মোদী বলেছেন মতুয়া, নমশূদ্ররা দেশের নাগরিক। নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজপত্র, সব অধিকার দেওয়া হবে। যা ভারতের সব নাগরিকরা পান। এটাই নরেন্দ্র মোদীর গ্যারান্টি।