
মাদক পাচারের মামলায় তামিল অভিনেতা মনসুর আলি খানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।এই মামলায় মঙ্গলবার তিরুমঙ্গলম পুলিশ অভিনেতার ছেলে আলি খান তুঘলককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল।
এরপরেই বুধবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে।এখনও পর্যন্ত মাদক পাচার মামলায় কলেজ পড়ুয়া-সহ ১০ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এর আগে সায়াদ সাকি, মহম্মদ রিয়াস আলি এবং ফয়সাল আহমেদ নামে ব্যক্তিদের আটক করা হয়েছিল। সম্প্রতি তামিলনাড়ু আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের অভু মামলা কেস রেকর্ড করেছে পুলিশ। যেখানে নিষিদ্ধ মাদকদ্রব্য যেমন মেথামফেটামিন, সিউডোফেড্রিন শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশে পাচার করা হচ্ছে বলে খবর।তামিলনাড়ুকে মাদক চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে।
আর এই তথ্য পাওয়ার পরেই স্থানীয় পুলিশ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরও সতর্ক হয়েছে।শুধুমাত্র ২০২৪ সালেই এনসিবি এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স প্রায় ৩৮০ কোটি টাকার মেথ বাজেয়াপ্ত করেছে।









