গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আমেরিকার হামলা : বরফের কুলারে বোমা, গাড়িতে রিমোট

    আমেরিকার হামলা : বরফের কুলারে বোমা, গাড়িতে রিমোট

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স
    বরফের কুলারের মধ্যে অন্তত দু’টি বোমা রেখেছিল ঘাতক। গাড়িতেই ছিল তার রিমোট।
    আমেরিকার নিউ অরলিন্স শহরে হামলার নতুন তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ঘাতক যুবক একাই হামলার পরিকল্পনা করেছিল। এখনও পর্যন্ত আর কারও এই হামলার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। বর্ষবরণের রাতে শহরে বড়সড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তার। তবে তা সফল হয়নি।নিউ অরলিন্সে বর্ষবরণের উদ্‌যাপনের ভিড়ে আচমকা ট্রাক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ভিড়ের উপর তীব্র গতিতে ট্রাক তুলে দিয়ে পিষে দেয় বহু মানুষকে। তারপর ট্রাকের ভিতর থেকেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। ঘাতক ব্যক্তিকে শামসুদ্দিন জব্বর হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। তার গাড়ি থেকে জঙ্গি সংগঠন আইএসের পতাকা পাওয়া গিয়েছে। ওই সংগঠনের সঙ্গে সে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। এফবিআই জানিয়েছে, গাড়িতে রিমোট নিয়ে ঘুরছিল সে।
    ফ্রেঞ্চ কোয়ার্টারে নিকটবর্তী এলাকায় দু’টি জায়গায় দু’টি বরফের কুলারের মধ্যে আগে থেকে রাখা ছিল বিস্ফোরক পদার্থ। রিমোটের মাধ্যমে সেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল সে।