গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সোশ্যাল মিডিয়ায় হুমকি, থানায় শিবপ্রসাদ-জিনিয়া 

    সোশ্যাল মিডিয়ায় হুমকি, থানায় শিবপ্রসাদ-জিনিয়া 

    0
    198
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ফ্যান পেজ থেকে হুমকি দেওয়ার অভিযোগে সস্ত্রীক রবীন্দ্র সরোবর থানায় গিয়েছেন টলিউড পরিচালক শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন।

    ছবির যাতে মুক্তি না পায়, তার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য়ে তাঁর স্ত্রীর ছবিও বিকৃত করা হয় বলে জানিয়েছেন পরিচালক। শিবপ্রসাদ জানিয়েছেন, ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। মুখোশের আড়াল থেকে কেউ বা কারা এসব ঘটাচ্ছে বলেও অভিযোগ করেছেন।

    পুলিশের উপর আস্থা রয়েছে। যে বা যারা এসব করছে, তাদের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করবে, সেই আস্থা রয়েছে।