
২৯ শে ভবানীপুরে পাহারাদারের কাজ করবেন। ভবানীপুরে দাঁড়িয়ে তৃণমূলকে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী। আশ্বস্ত করে বলেছেন ১৫ বছর একরকম ভোট হয়েছে, এবার অন্যরকম ভোট হবে। ২৯ তারিখ সব বুথে ঘুরে বেড়াবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এ হেরেছেন, এবারেও হারবেন। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যেপাধ্যায় এবং তৃণমূলের কয়েকজনকে নিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছে।
এই অঞ্চলে পুলিশি অত্যাচারে মানুষ অতিষ্ট। এই এলাকার মানুষের সাথে যা যা অন্যায় হয়েছে ২৯ তারিখ ভবানীপুরের মানুষই জবাব দেবে। প্রচার সভা শেষে এলাকায় জনসংযোগ করেছেন শুভেন্দু অধিকারী।






