গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রযুক্তির হাব হবে অন্ধ্রপ্রদেশ : মোদী 

    প্রযুক্তির হাব হবে অন্ধ্রপ্রদেশ : মোদী 

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স

    ভবিষ্যতে প্রযুক্তির হাব হতে চলেছে অন্ধ্রপ্রদেশে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লাখ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন।

    জাতীয় গ্রিন হাইড্রজেন মিশনের অধীনে বিশাখাপত্তনমের কাছে  তিনি গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রজেন হাব প্রকল্পের শিলান্যাস করেছেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন,  অন্ধ্রপ্রদেশ হল সম্ভাবনা ও সুযোগের রাজ্য। যখন এই সম্ভাবনাগুলি বাস্তবায়িত হবে, তখনই কেবল অন্ধ্রপ্রদেশের বিকাশ হবে না, ভারতও একটি উন্নত দেশে পরিণত হবে।তাই অন্ধ্রপ্রদেশের উন্নয়নই কেন্দ্রের অঙ্গীকার। রাজ্যের তেলেগু দেশম পার্টির নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, অন্ধ্রপ্রদেশকে ২০৪৭ সালের মধ্যে ২.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে কেন্দ্রের। এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য চন্দ্রবাবু নাইডুর সরকার স্বর্ণা উদ্যোগ শুরু করেছে।

    বিশাখাপত্তনম বিশ্বের কয়েকটি শহরের মধ্যে একটি হবে যেখানে বড় আকারের সবুজ হাইড্রোজেন উৎপাদন সুবিধা স্থাপিত হবে। এই সবুজ হাইড্রোজেন হাব অসংখ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।