গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মুম্বই এয়ারপোর্টে বাজেয়াপ্ত ৩০ কোটির সোনা, গাঁজা 

    মুম্বই এয়ারপোর্টে বাজেয়াপ্ত ৩০ কোটির সোনা, গাঁজা 

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    মুম্বই বিমানবন্দর থেকে কয়েক কোটি টাকার সোনা, গাঁজা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। শুধু তা-ই নয়, বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনা এবং গাঁজার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্ককের দুই বাসিন্দা-সহ ছ’জনকে। পুলিশ সূত্রে খবর, সোনা এবং মাদক পাচার হতে পারে এই খবর পেয়েছিল শুল্ক দফতর।

    গত দু’দিন ধরে বিমানবন্দরে কড়া নজরদারি এবং তল্লাশিও চালানো হচ্ছিল। ব্যাঙ্কক থেকে দুই যাত্রী নামেন। তল্লাশি চালানোর সময় সোনা ও গাঁজা উদ্ধার হয়।