গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পাকিস্তান থেকে কপিল-রেমোকে খুনের হুমকি

    পাকিস্তান থেকে কপিল-রেমোকে খুনের হুমকি

    0
    142
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার পাকিস্তান থেকে কপিল শর্মা-রাজপাল যাদব-রেমো ডিসুজা ও সুগন্ধা মিশ্রকে খুনের হুমকির বার্তায় শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ই-মেল মারফত খুনের হুমকি আসে তাদের কাছে।

    ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে। পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের উপর নজর রাখছি।

    এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এও বলা হয়েছে।সইফ আলি খানের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে মুম্বই শহরের টিনসেল টাউনে।