
প্যাট্রিয়ট পাসপোর্টে নিজের ছবি দেওয়া পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর হরমুজ প্রণালীর দিকে। হরমুজ প্রণালীর নাম বদলে সেই জলপথের নাম দিয়েছেন ‘ট্রাম্প প্রণালী’।
আর তারপরই ইরানের রহস্যময় সতর্কবার্তা ‘ঝড় আসছে’! ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি রিপোস্ট করেন, যেখানে জলপথটির একটি মানচিত্রে “স্ট্রেইট অফ ট্রাম্প” অর্থাৎ ট্রাম্প প্রণালী কথাটি লেখা ছিল। এই মানচিত্রটি প্রথমে অন্য একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়, সেটিই পরে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে। আর যার ফলে তেলের দাম চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।









