গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বৃদ্ধের মৃত্যু নিয়ে ভুল তথ্য অভিষেকের, দাবি কমিশনের

    বৃদ্ধের মৃত্যু নিয়ে ভুল তথ্য অভিষেকের, দাবি কমিশনের

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল তথ্য ছড়িয়েছেন। সিসিটিভি প্রকাশ করে দাবি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাহিনীকে নিয়ে যে পোস্ট করেছিলেন, সেই পোস্টের স্ক্রিনশট তুলে ভুল বলে জানিয়েছে কমিশন।

    বিবৃতিতে জানানো হয়েছে বার্ধক্যজনিত অসুস্থতা ও গরমের কারণেই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের রিপোর্ট অনুযায়ী বাহিনী কারও সঙ্গে দুর্ব্যবহার করেনি বা ধাক্কা দেয়নি। কমিশনের তরফে প্রকাশ করা বথের ভিতরের ফুটেজে দেখা যাচ্ছে বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুই তাঁর পুত্রের সঙ্গে ভোট দিতে বুথে ঢুকেছিলেন। লাঠিতে ভর দিয়ে ইভিএম-র দিকে এগিয়েও যান।

    কিন্তু বোতাম টিপতে অসুবিধে হওয়ায় তাঁর ছেলে ইভিএমের কাছে এগিয়ে যান। তখনই আচমকা পড়ে যান বৃদ্ধ। তখন ভোটকর্মীরাই তাঁকে ধরাধরি করে নিয়ে যান।