গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah বালি ব্রিজ বন্ধে ঝুঁকির পারাপার, পুলিশের সঙ্গে বচসা

    বালি ব্রিজ বন্ধে ঝুঁকির পারাপার, পুলিশের সঙ্গে বচসা

    0
    268
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাস ধরার চেষ্টা, কেউ আবার হেঁটেছেন ২ থেকে ৩ কিলোমিটার। বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য চূড়ান্ত হয়রানি যাত্রীদের।
    অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছিল অফিসযাত্রীদের। কেউ কেউ বিপদের ঝুঁকি নিয়ে রেলিং পেরিয়ে যাতায়াত করছিলেন। বাধা দিতে পুলিশের সঙ্গে বচসা বাধে। এরপরেই বালি হল্ট স্টেশনের পাশে কংক্রিকেটর পাঁচিল ভেঙে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। আপাতত সেই বিকল্প পথেই চলছে যাতায়াত। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি, বাস ঘুরিয়ে দেওয়া হয়েছে নিবেদিতা সেতু দিয়ে।
    বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী যান চলাচল। ২৬ জানুয়ারি পর্যন্ত হাওড়া বর্ধমান মেন শাখায় প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল।