
কোথায় যাবেন না জানেন না। ট্যাংরায় হেলে পড়া বহুতল খালি করার নোটিস পেতেই অসহায় ১১ পরিবার।
বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জল পাচ্ছে না বাসিন্দারা, ওঠানামার জন্য লিফটও অচল। এই অবস্থায় কি করবেন, কোথায় উঠবেন ভেবেই চোখে জল বাসিন্দাদের। জীবনের সঞ্চয় জমিয়ে ফ্ল্যাট কিনে এখন সেটাও হারানোর দুঃখে মাথায় হাত তাঁদের। তাঁরা বলছেন বাড়িতা একদিনে হেলেনি। বাড়িটা হেলেতে শুরু করেছে। পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেছেন যাঁরা নোটিস দিচ্ছেন তারা কেউ তখন আসেননি। ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার ১৩ ইঞ্চি। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে জানিয়ে নোটিস দিয়েছে পুরসভা। ৩দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। বুধবার রাত থেকেই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না।
ওই ফ্ল্যাটের ১১ টি পরিবার ভেবেই উঠতে পারছেন না জিনিসপত্র নিয়ে কোথায় উঠবেন। ৫ তলা বহুতলের অর্জিযুক্ত প্রোমোটার ড্যানিয়েল লি ও পাশের নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্না কোনও খোঁজ নেই।








