
পুলিশ অভয় দিতেই দোলের রংয়ে রঙিন সোনাঝুড়ি। উৎসবের আমেজে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা।
রয়েছে প্রচুর পুলিশ। শান্তিনিকেতনের কোথাও দোল খেলায় বাধা নেই। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানিয়ে দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন ভিড় করেছে সোনাঝুড়িতে। দোল খেলায় কোনও সময়সীমাও বেধে দেয়নি পুলিশ। যতক্ষণ ইচ্ছে মানুষজন দোল খেলতে পারবেন বলে পুলিশের তরফে জানানো হয়।
এর আগে বন দফতর সোনাঝুড়িতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই বিতর্ক শুরু হয়। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুড়িতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।









