গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata চন্দ্রিমার স্টেপ, খোল বাজালেন পার্থ, রঙিন সুকান্ত-অধীর-সুজনও

    চন্দ্রিমার স্টেপ, খোল বাজালেন পার্থ, রঙিন সুকান্ত-অধীর-সুজনও

    0
    900
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজনীতি সরিয়ে রংয়ের উৎসবে রঙিন নেতা-নেত্রীরা। বাম-কংগ্রেস-তৃণমূল-বিজেপি মিলে মিশে একাকার। হিন্দুস্তান পার্কে বসন্ত উৎসবে গানের তালে তালে স্থানীয়দের সঙ্গেই স্টেপ মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
    নৈহাটিতে প্রভাতফেরিতে নিজে খোল বাজিয়ে বসন্ত উৎসবে মেতেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। রংয়ের উৎসবে মেতেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। দমদমে প্রভাতফেরীতে অংশ নিয়েছিলেন তিনি। বলেছেন দোলে সব রং মিশে গিয়েছে। নির্দিষ্ট কোনও রং নেই। করুণাময়ী সেন্ট্রাল পার্কে মেলার মাঠে হোলি উৎসবে একসঙ্গে মেতেছেন সুজিত বসু, সব্যসাচী দত্ত। গানের তালে তালে তাঁরাও স্টেপ মিলিয়েছেন। রংয়ের উৎসবে সামিল হতে পিছিয়ে নেই বিজেপিও। বালুরঘাটের দিপালীনগর ময়দানে কচিকাঁচাদের সঙ্গে রংয়ের উৎসবে মেতেছেন সুকান্ত মজুমদার।
    সন্তোষ মিত্র স্কোয়ারে বসন্ত উৎসবে সামিল হয়েছেন সজল ঘোষ, তাপস রায়ও। দোলের উৎসবে সামিল হয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, অধীর চৌধুরিও।