গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বিজেপি বিধায়কদের বিক্ষোভ-ওয়াকআউটে ফের উত্তাল বিধানসভা

    বিজেপি বিধায়কদের বিক্ষোভ-ওয়াকআউটে ফের উত্তাল বিধানসভা

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপি বিধায়কদের বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা। সাঁইথিয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, তমলুকে হামলার অভিযোগে রাজ্য সরকারের বিবৃতির দাবিতে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
    কিন্তু অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দিতেই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সেই বিক্ষোভে যোগ দেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ দোলে সাঁইথিয়ার পাঁচটি গ্রামে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। পাশাপাশি ওই এলাকায় ১৬৩ ধারা কেন জারি করা হয়েছিল রাজ্য সরকারের বিবৃতির দাবি তোলেন তিনি। তমলুকেও হামলার অভিযোগ তুলেছেন তিনি। ইন্টারনেট বন্ধ রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় অসামাজিক করানোর অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ একমাত্র রাজ্য যেখানে বিধানসভা অধিবেশনের লাইভ স্ট্রিমিং হয় না।
    জবাবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন বিধায়করা সব মানুষের ভোটে জিতেই বিধানসভা এসেছেন। সংবিধানের শপথ নিয়ে বিধানসভার এসে মেরুকরণের রাজনীতি করা উচিত নয়।