গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National অ্যামাজন-ফ্লিপকার্টের গুদামে লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী!

    অ্যামাজন-ফ্লিপকার্টের গুদামে লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী!

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    নামী কোম্পানির নকল জুতো থেকে গিজার, মিক্সার-ইলেকট্রনিক সামগ্রী, কী নেই তালিকায় । ভারতে অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন ও ফ্লিপকার্ট, এই দুই সংস্থার গুদাম থেকে বিপুল সংখ্যায়  নকল জিনিস মেলায়  যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে  চারিদিকে প্রশ্ন উঠতে শুরু হয়ে  গিয়েছে । দিল্লির মোহন কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অ্যামাজনের গুদামে হানা দেন তদন্তকারীরা। সেখানেই তারা দেখেন মজুত থাকা অনেক জিনিসপত্রই নকল।
    অনেকে জিনিসের গায়ে  বাধ্যতামূলক আইএসআই মার্ক ছিল না, আবার অনেক জিনিসের গায়ে  জাল আইএসআই মার্ক লাগানো ছিল। অন্যদিকে ফ্লিপকার্টের গুদামেও অভিযান চালিয়ে  নিম্নমানের প্রায়  ৬০০ জোড়া জুতো বাজেয়াপ্ত করা হয় । সেগুলির বাজারদর প্রায়  ৬ লক্ষ টাকা। এছাড়াও বিআইএসের তদন্তকারী গুরগাঁও, ফরিদাবাদ, লখনউ-সহ একাধিক জাযগার ফ্যাক্টরিতেও হানা দেন। এছাড়া সিলিং ফ্যান, ডায়পার,স্টেনলেস স্টিলের বোতলও বাজেয়াপ্ত করা হয়েছে ।