গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অস্ত্র দিয়ে পরিবর্তন আনা যায়  না ঃ অমিত শাহ

    অস্ত্র দিয়ে পরিবর্তন আনা যায়  না ঃ অমিত শাহ

    0
    86
    ছবি সৌজন্যে :ফেসবুক
    অস্ত্র কিংবা হিংসা দিয়ে পরিবর্তন আনা যায়  না। শুধুমাত্র শান্তি এবং উন্নয়নই দিনবদলের একমাত্র পথ। ছত্তীশগঢ়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৬ জন মাওবাদীর মৃত্যুর  পর জানিয়েছেন কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তীশগঢ়ের সুকমায়  নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে  নিহত হয়েছে  অন্ততপক্ষে ১৬ জন মাওবাদী। ঘটনাচক্রে দুই জওয়ানও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । নিরাপত্তাবাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন শাহ।
    তিনি বলেছেন, এটি মাওবাদের ওপর আর একটি চূড়ান্ত আঘাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারত ২০২৬ সালের ৩১ মার্চের আগেই দেশ থেকে নকশালবাদকে নির্মূল করা হবে। পাশাপাশি তিনি আরও বলেছেন, যাঁদের কাছে এখনও অস্ত্র রয়েছে , তাঁদের প্রতি একটাই আবেদন, অস্ত্র এবং হিংসা কখনও পরিবর্তন আনতে পারে না, কেবল শান্তি এবং উন্নয়নই পারে।