গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাজনীতিতে জড়াবেন না, হাতজোড় সৌরভের

    রাজনীতিতে জড়াবেন না, হাতজোড় সৌরভের

    0
    156
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজনীতির সঙ্গে তাঁকে না জড়াতে হাতজোড় করে আবেদন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২১ তারিখ চাকরিহারাদের নবান্ন অভিযানে থাকা নিয়ে এমনই মন্তব্য করেছেন মহারাজ।
    সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতি হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ তুলে ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ। কদিন আগে আমন্ত্রণ জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতেও গিয়েছিলেন চাকরিহারাদের কয়েকজন। তাদের বক্তব্য ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় বঞ্চনার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরুন। যদিও সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দেখা হয়নি।
    শুক্রবার সেই প্রশ্নেই সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি হাতজোড় করে বলেছেন তাঁকে রাজনীতিতে না জড়াতে।