গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে এফআইআর, চাইলেন ক্ষমা

    সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে এফআইআর, চাইলেন ক্ষমা

    0
    180
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করতে গিয়ে আদিবাসী মন্তব্য নিয়ে এফআইআর দায়ের হয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে। শনিবার ক্ষমাপ্রার্থনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, তিনি ঐক্যের কথা বলেছিলেন।
    একটাই দেশ, আর সবাই একটা দেশেরই জনগণ। তা হল ভারত। সবাই ভারতীয়। সম্প্রতি পহেলগাঁও ঘটনায় পাকিস্তানকে নিশানা করে তিনি বলেছিলেন, পাকিস্তান তো নিজেই বিপাকে রয়েছে, ভারতকে জব্দ করবে কীভাবে। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে।
    ওদের বৃদ্ধি থাকলে থোরাই ভারতের সঙ্গে যুদ্ধ করতে নামবে। তাঁর আদিবাসী মন্তব্য নিয়ে ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর-এর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত ক্ষমা চাইতে বলা হয় তাঁকে।