গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment সুইসাইড করার মতো মেয়ে নন পরীমণি 

    সুইসাইড করার মতো মেয়ে নন পরীমণি 

    0
    108
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বাংলাদেশে ক দিন আগে নায়িকা পরীমণির মৃত্যুর গুজব হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর রাতেই নিজের ফেসবুক পেজে লাইভে এসে জানিয়ে দিয়েছেন,বেঁচে আছেন তিনি।

    কেবল তাই নয়, মানুষের এমন উদ্ভট কর্মকাণ্ড নিয়ে দারুণ বিরক্ত নায়িকা। ফেসবুক লাইভে পরীমণি বলেছেন, সারা দিন শুটিং করে যখন ফোন হাতে নিলেন, তখন তিনি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ।নায়িকা পরীমণি বলেছেন,ধরেন, আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন,আপনি কি বেঁচে আছেন ? যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে,আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার জন্য কতটা শকিং। অভিনেত্রী বলেছেন, মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। পরীমণি স্বাভাবিক মৃত্যু চান সব সময়।তাঁর কথায়,পরীমণির যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তবে ধরে নিতে হবে তাকে কেউ খুন করেছে, ফ্যান ফলোয়ারদের এ তথ্য জানিয়ে পরীমণি বলেছেন, এই যে তাঁর ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল, তারপরও লাইভে এসে কথা বলছেন সবার সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে, পরীমণির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।এরপরেই,পরীমণি আত্মহত্যা করার মতো মেয়ে না, তা পরিষ্কার জানিয়ে দিয়ে অভিনেত্রী বলেছেন, তিনি সুইসাইড করার মতো মেয়ে না। তাঁর জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই।

    তাঁর দুটো বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে অন্যদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরীমণিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পাওয়া যায় না?