গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports বেতিসকে উড়িয়ে ইউরোপে চেলসির ইতিহাস

    বেতিসকে উড়িয়ে ইউরোপে চেলসির ইতিহাস

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল চেলসি। ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরোপের ইউরোপের পাঁচটি ক্লাব ট্রফিই জয়ের রেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি।পোল্যান্ডের রোকলাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল বেতিস।নবম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার ইসকোর নিখুঁত পাস থেকে আব্দে এজালজুলি চমৎকার গোল করে দলকে লিড এনে দেন।

    এসময়ে আরো কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্প্যানিশ ক্লাবটি।বিপরীতে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ চেলসির কাছে থাকলেও কাজের কাজ করতে পারেনি কেউই। এতে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা। শুরুতেই পিছিয়ে পড়া চেলসি ম্যাচের শেষ ২৫ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।ঘড়িতে তখন সময় ৬৫ মিনিট। কোল পালমারের জাদুকরী ক্রস থেকে হেডে গোল করে ব্লুজদের সমতায় ফেরান এঞ্জো ফার্নান্দেজ।সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিটের মাথায় আবারও পালমারের ক্রস।এবার বুক দিয়ে বল জালে ঠেলে চেলসিকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন।এরপর বদলি খেলোয়াড় কিয়ারন ডিউসবেরি-হলের পাস থেকে জ্যাডন সান্চো গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে মইসেস কাইসেদো ২০ গজ দূর থেকে নেওয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ৪-১ গোলের জয় পায় ব্লুজরা।সব মিলিয়ে চেলসির নতুন কোচ এনজো মারেসকার প্রথম সিজনেই এলো ট্রফি–২০২২ সালের ক্লাব বিশ্বকাপের পর এই প্রথম কোনো ট্রফি ঘরে তুলল ব্লুজরা।

    প্রিমিয়ার লিগে শেষ দিনে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ওঠার পর এবার ইউরোপা কনফারেন্স লিগের ট্রফি। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ফাইনালে আসা রিয়াল বেতিসের সঙ্গে এই জয়ের ফলে ইউরোপের একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, সুপার কাপ এবং কাপ উইনার’স কাপ জিতেছে চেলসি।