গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National উত্তর সিকিমে আটক বহু পর্যটক, ধস এবার কালিম্পংয়ে

    উত্তর সিকিমে আটক বহু পর্যটক, ধস এবার কালিম্পংয়ে

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স
    টানা বৃষ্টি এবং ধসের জেরে বিপজ্জনক হয়ে পড়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। ধসে লাচুং, লাচেনের রাস্তা বন্ধ রয়েছে।
    সরকারি সূত্রে খবর, সেখানে এখনও ১১৩ জন পর্যটক আটকে রয়েছে। পাশাপাশি নিখোজ হয়ে যাওয়া সেনাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে, কালিম্পংয়ের লিকুভিড়েও নতুন করে ধস নেমেছে। যার জেরে ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রেখেছে জেলা প্রশাসন।
    সিকিম প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং বর্তমান পরিস্থিতি ও উদ্ধারকাজে নজরদারি করছেন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তপক্ষ, সেনাবাহিনীর তরফে ছাতেনে উদ্ধারকাজ এবং ত্রাণ পাঠানো শুরু হয়েছে।