গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ওবিসি : রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-র ফলাফল অনিশ্চিত : সোনালি 

    ওবিসি : রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-র ফলাফল অনিশ্চিত : সোনালি 

    0
    164
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওবিসি সংক্রান্ত মামলার জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-র ফলাফলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ৫ জুনের মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা থাকলেও ওবিসি সংক্রান্ত মামলার কারণে তা পিছিয়ে পড়েছে। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস এক্সাম বোর্ডের চেয়ারম্যান সোনালি ব্যানার্জি।
    তিনি বলেছেন, ইতিমধ্যেই দু’মাস অতিক্রান্ত হয়েছে পরীক্ষার, তারপরও ফল প্রকাশ হয়নি। বিগত বছরগুলিতে পরীক্ষা কয়েক থেকে ফল প্রকাশ করা হয় এবং ভর্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এ বছর তা হলো না ওবিসি সংক্রান্ত মামলা বেশ কিছুটা প্রভাব ফেলেছে এর ওপর। তাঁর আরও মন্তব্য, সংস্থাটির দায়িত্ব শুধুমাত্র পরীক্ষা নেওয়ার। পরীক্ষার ফলাফল কোন সংরক্ষণের সূত্র মানবে তা ঠিক করার অধিকার এই বোর্ডের নেই। এই অবস্থায় যেমন নির্দেশ পাওয়া যাবে তেমনি ফলাফল প্রকাশের কাজও করা হবে বলে।
    অন্যদিকে, তৃণমূল বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য প্রশাসন চায় অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। রাজ্যের কোন ছাত্র-ছাত্রীকে যাতে বাইরে পড়ার জন্য যেতে না হয়। বর্তমানে অনেকে ইঞ্জিনিয়ারিং-র দিকে ঢুকছে। ফলত এই সমস্যার অবিলম্বে সমাধান হওয়া দরকার।