গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National হিমাচলে প্যারাগ্লাইডিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, নিহত যুবক

    হিমাচলে প্যারাগ্লাইডিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, নিহত যুবক

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স
    হিমাচলপ্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে পাহাড় থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে গুজরাটের যুবকের। ধর্মশালার ইন্দ্রনাগ প্যারাগ্লাইডিং সাইটে আহমেদাবাদের বছর ২৭ এর যুবক সতীশ রাজেশ ভাই এবং স্থানীয় পাইলট প্যারাশুট খুলে ঝাঁপ দেন।
    তবে দুর্ভাগ্যবশত বাতাসে ভাসার পরিবর্তে খাদে আছড়ে পড়েন তাঁরা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। গুরুতর আহত অবস্থায় দুই জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সতীশকে তান্ডা মেডিক্যাল কলেজে ট্রান্সফার করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
    অন্যদিকে, কাঙ্গারার বালাজি হাসপাতালে রেফার করা হয়েছে পাইলট সুরজকে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। অবশ্য এই দুর্ঘটনা প্রথম নয়, গত জানুয়ারি মাসে ওই এলাকাতেই প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল ১৯ বছর বয়সি এক পর্যটক ভাবসর খুশি-র। তিনিও আহমেদাবাদের বাসিন্দা ছিলেন।