গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology স্প্যাম : ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছল মেটা

    স্প্যাম : ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছল মেটা

    0
    140
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    স্প্যাম ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে ফেসবুক থেকে এক কোটি প্রোফাইল মুছেছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।

    কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় ১ কোটি প্রোফাইল সরিয়েছে তারা, যেগুলো বড় কনটেন্ট নির্মাতাদের নকল করে তৈরি হয়েছিল।অতিরিক্ত স্প্যাম কনটেন্ট ঠেকানোর অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল কোম্পানিটি।এ কঠোর পদক্ষেপ মেটার বড় একটি উদ্যোগের অংশ, যার লক্ষ্য হচ্ছে ফেসবুক ফিডকে আরও প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা।এজন্য স্প্যাম সংশ্লিষ্ট আচরণের সঙ্গে জড়িত সকল অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ও তা সরিয়ে দিচ্ছে মেটা, বিশেষ করে যেসব অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট পোস্ট করে।এ উদ্যোগের অংশ হিসেবে এক ব্লগ পোস্টে মেটা বলেছে, কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন মৌলিক পোস্টের জন্য সমর্থন যোগাতে নতুন নীতি চালু করছে তারা।ফেসবুক বলেছে, প্রায় পাঁচ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কোম্পানিটি, যেগুলোকে অসদাচরণ ও স্প্যাম ছড়ানোর সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছে মেটা। এ ব্যবস্থার মধ্যে রয়েছে কমেন্টের গুরুত্ব কমিয়ে আনা ও কনটেন্টের বিস্তার বা পরিসর সীমিত করা।মেটা বলেছে, অমৌলিক কনটেন্ট বলতে এমন ছবি বা ভিডিও বোঝানো হয়, যেগুলো অন্য কারও তৈরি কিন্তু মূল নির্মাতাকে কৃতিত্ব না দিয়েই পুনরায় ব্যবহার হয়েছে। এখন তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে, যা নকল বা ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করতে পারে।

    ফলে সেই ধরনের কনটেন্টের প্রকাশ বা ছড়িয়ে পড়াও কমিয়ে দেবে তারা। অন্যদিকে স্প্যাম ও অমৌলিক কনটেন্টের বিরুদ্ধে মেটার এ পদক্ষেপটি এমন সময়ে এল যখন কোম্পানিটি এআইতে বিনিয়োগ বাড়াচ্ছে।