গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ২১ জুলাই, ধর্মতলামুখী জনস্রোত

    ২১ জুলাই, ধর্মতলামুখী জনস্রোত

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ২৫-এর তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে সাজো সাজো রব কলকাতায়। সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত ও জেলা থেকে কর্মী-সমর্থকদের গন্তব্য ধর্মতলামুখী। সকাল থেকেই কলকাতার রাস্তা কার্যত মানুষের স্রোতে মিশেছে।

    করুণাময়ী, গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে যেখানে তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই সকাল সকাল খাবারের আয়োজন করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী ও সমর্থকরা যাচ্ছেন ধর্মতলার দিকে।

    বসিরহাটে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ সহ একাধিক এলাকা থেকে লঞ্চে কবে হাতে দলীয় পতাকা, বুকে ব্যাজ লাগিয়ে নিয়ে নদী পার করে যাচ্ছেন তাঁরা। এছাড়াও উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে কলকাতা আসছেন তৃণমূল, কর্মী সমর্থকরা।