
বিধানসভায় তুমুল হট্টগোলের মধ্যেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলে স্লোগান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-ও চোর বলে তোপ দেগেছেন তিনি।
বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির উত্তেজনা। অশান্তির মাঝে নরেন্দ্র মোদীকেই চোর বলে ফেললেন খোদ বিজেপি বিধায়করা, এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। তাঁদের এই কথা বলতে বারণ করলেন তিনি। ধিক্কার জানিয়ে বলেন, লজ্জা করে না, নিজেদের নেতাকে চোর বলছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। বিধানসভায় অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন। চোর স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মোদী চোর।
বিজেপি চোর। ভোট চোরের দল। বিজেপি হঠাও, দেশ বাঁচাও।






