গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ৪ সপ্তাহের মধ্যে জিনপিঙের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

    ৪ সপ্তাহের মধ্যে জিনপিঙের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    চার সপ্তাহের মধ্যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন। সেই সঙ্গে কী নিয়ে জিনপিঙের সঙ্গে আলোচনা করবেন, কেন করবেন, তা-ও ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে একটি বিশেষ পণ্য— সয়াবিন। আমেরিকা থেকে সয়াবিন কেনার জন্য চিনকে আগেও আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সয়াবিনই দুই দেশের বাণিজ্যিক দূরত্ব মেটাতে পারে বলে দাবি করেছিলেন। কিন্তু এখনও এ নিয়ে কোনও সমঝোতা হয়নি।
    ট্রাম্প লিখেছেন, আমেরিকার সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ চিন সয়াবিন কিনছে না। শুল্কের মাধ্যমে অনেক অর্থ উপার্জন হয়েছে। এ বার সেখান থেকেই কিছুটা অর্থ নিয়ে দেশের চাষিদের পাশে দাঁড়াবেন।