গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National লখনউ জেলে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি

    লখনউ জেলে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতি

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স
    লখনউ কারাগারে হামলার শিকার হয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টি-র নেতা গায়ত্রী প্রজাপতি।
    বুধবারের ওই হামলার ঘটনায় গুরুতর জখম গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে দুষে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শারীরিক সমস্যার কারণে লখনউ জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গায়ত্রীকে। সেখানেই এক সহবন্দি ভাঙা আলমারির অংশ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন! গায়ত্রীর স্ত্রী তথা আমেঠির এসপি বিধায়ক মহারাজী প্রজাপতি অভিযোগ করেছেন, খুনের উদ্দেশ্যেই তাঁর স্বামীর উপর হামলা হয়েছে।
    ২০১৭ সালের মার্চে উত্তরপ্রদেশে ক্ষমতায় পালাবদলের চার দিনের মধ্যেই গ্রেফতার হয়েছিলেন গণধর্ষণে অভিযুক্ত এসপি নেতা গায়ত্রী।