গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জুবিনকে শ্রদ্ধা, কাজিরাঙার নতুন হস্তিশাবকের নাম ‘মায়াবিনী’

    জুবিনকে শ্রদ্ধা, কাজিরাঙার নতুন হস্তিশাবকের নাম ‘মায়াবিনী’

    0
    185
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    সদ্যপ্রয়াত গায়ক জুবিন গর্গের স্মৃতিতে কাজিরাঙায় নবজাতক হাতির ছানার নাম রাখা হয়েছে মায়াবিনী। তাঁরই জনপ্রিয় এক গানের নাম অনুসারে।
    কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের ডিরেক্টর সোনালি ঘোষ জানিয়েছেন, শনিবার হস্তিশাবকটি জন্মের পর অসমের বন ও পরিবেশমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি নিজেই তার নাম রেখেছেন। বিশ্ব প্রাণী দিবসে সুখবরটি শেয়ার করে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এক্স এ লিখেছেন, বিশ্ব প্রাণী দিবসে আনন্দের খবর কাজিরাঙার হাতি কুয়ারি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। অপরিসীম ভালবাসা ও শুভেচ্ছা নিয়ে তার নাম রাখা হয়েছে মায়াবিনী। বন্যপ্রকৃতিতে নতুন জীবন, আশা ও সম্প্রীতির প্রতীক। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাজিরাঙা জাতীয় উদ্যান অসমের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র।
    ব্রহ্মপুত্র নদীর বন্যাপ্রবাহ বিস্তৃত সমতল জুড়ে ছড়িয়ে রয়েছে অগণিত পাখি ও বন্যপ্রাণীর আবাসভূমি এই পাক। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভারতীয় একশৃঙ্গ গন্ডারের আবাস, সঙ্গে বাঘ, হাতি, সোয়াম্প ডিয়ার এবং ৫০০-রও বেশি প্রজাতির পাখি।