গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করুন ট্রাম্প: জেলেনস্কি

    এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করুন ট্রাম্প: জেলেনস্কি

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গাজায় সংঘর্ষবিরতির পর এবার রাশিয়ার সঙ্গে তাঁর দেশের যুদ্ধ থামানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় আবার ইউরোপের যুদ্ধ থামানোর পক্ষে সওয়াল করেছেন তিনি।
    তাঁর আহ্বান, ডোনাল্ড ট্রাম্প যদি একটি যুদ্ধ থামাতে পারেন তো অন্য যুদ্ধও বন্ধ করা যেতে পারে। তাঁর কথায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ ইতিবাচক এবং ফলপ্রসূ। ক্রেমলিনকে আলোচনায় বসার জন্য চাপ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন জেলেনস্কি। আমেরিকায় দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই এই যুদ্ধ বন্ধ করবেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও কোনও রফাসূত্র বার হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে ইতিবাচক কোনও ফল হয়নি।
    কোনও পক্ষই এখনও পর্যন্ত এক টেবিলে বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। দুই পক্ষই নিজের নিজের মতো করে শর্ত চাপিয়ে রেখেছে।